ইমরান খানের দলকে নিষিদ্ধের ভাবনা, যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে পিএমএল-এনের নেতৃত্বাধীন সরকার। তবে তাদের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ জুলাই) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই’র অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, ৯ মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, পিটিআই’কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু।তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। মার্কিন এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাকস্বাধীনতায় সমর্থন করে।
Aminur / Aminur
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট