করোনায় মৃতের সংখ্যা ৪৪ লাখ ছাড়াল
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৬৪ জনের। এনিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৪৪ হাজার ৩৯০ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার মানুষ। নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ২১ কোটি ২৫ লাখ ৬৪৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৯ লাখের বেশি। এদের মধ্যে ১ লাখ ১১ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ৫৮ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৮৪ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৫৭৪ জনের।
তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৭২ হাজার ৮৪২ জন। এদের মধ্যে ১৪২২ জনের অবস্থা গুরুতর।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক