পাঞ্জশিরের পথে শত শত তালেবান যোদ্ধা, সংঘাতের শঙ্কা
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পাঞ্জশির উপত্যকায় যাচ্ছেন তাদের শত শত তালেবান যোদ্ধা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার নিজেদের আরবি টুইটার অ্যাকাউন্টে তালেবান জানায়, স্থানীয় প্রাদেশিক কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ওই এলাকা হস্তান্তর করতে প্রত্যাখ্যান করায় ইসলামিক আমিরাতের শত শত মুজাহিদিন পাঞ্জশিরের দখল নিতে উপত্যকাটির দিকে রওয়ানা হয়েছেন।
এদিকে পাঞ্জশিরের দখল রয়েছে তালেবান-বিরোধী নেতা হিসেবে পরিচিত আহমেদ মাসুদের হাতে। রোববার তিনি জানিয়েছেন, তিনি তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা আশা করলেও তার বাহিনী যুদ্ধের জন্য তৈরি আছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা থেকে টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণ আলোচনা। আমরা তালেবানকে এটাই বোঝাতে চাই।
তবে আলোচনার জন্য ইচ্ছুক হলেও স্থানীয় মিলিশিয়া, বিশেষ বাহিনী ও তার নেতৃত্বে নিয়মিত সামরিক ইউনিটগুলো যুদ্ধের জন্য তৈরি বলে জানিয়েছেন আহমেদ মাসুদ। তার ভাষায়, আমরা কোনো যুদ্ধ চাই না।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক