ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে মর্মান্তিক ঘটনা, সেই ভবনের বেজমেন্টে ছিল লাইব্রেরি!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ১১:৪

ভারতের দিল্লিতে একটি ভবনের বেজমেন্টে আটকে পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। এছাড়া মর্মান্তিক এই ঘটনায় দোষীদের ছাড় না দেওয়ার বার্তা দিয়েছেন মেয়র। গত শনিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মধ্য দিল্লির ওল্ড রাজিন্দর নগরের সেই ভবনের বেজমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি ছিল, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য যেতেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেদিন বেজমেন্টটি প্রায় ১০-১২ ফুট পানিতে ভরাট হয়ে যায়, যার ফলে নিহত শিক্ষার্থীরা সেখান থেকে বের হওয়ার কোনও সুযোগ পাননি। ওল্ড রাজিন্দর নগরের সবচেয়ে কাছের আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলা হয়, বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে ৩১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা বলেন, যখন পানি বাড়তে শুরু করে, তখন শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। জরুরি টেলিফোন নম্বর ১১২-তে কল করা হয়েছিল, কিন্তু যানজটের কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছাতে দেরি হয়েছিল। আম আদমি পার্টির রাজিন্দর নগরের বিধায়ক দুর্গেশ পাঠক বলেন, এক পর্যায়ে একটি ড্রেন ফেটে গিয়েছিল, যার কারণে এই সমস্যাটি ঘটেছে। পানি অপসারণের জন্য পাম্প বসানো হয়। ড্রেনটি শুধুমাত্র একটি জায়গায় ফেটে যাওয়ায় বিল্ডিংয়ের বেজমেন্ট ডুবে যায়।কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মেয়র শেলি ওবেরয় মর্মান্তিক এ ঘটনার পর জানা গেছে, দিল্লির ওল্ড রাজিন্দর নগরের কোচিং সেন্টারটি বেজমেন্টে অবৈধভাবে লাইব্রেরি চালাচ্ছিল। দিল্লির আবাসন আইন অনুসারে, বেজমেন্টে বাণিজ্যিক কার্যকলাপ বেআইনি। রোববার মেয়র শেলি ওবেরয় স্বীকার করেছেন, বেসমেন্টগুলোতে বাণিজ্যিক কার্যকলাপ আইনের লঙ্ঘন। এমসিডি কমিশনারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি ঘটনার জন্য দায়ী এমসিডি কর্মকর্তাদের চিহ্নিত করার জন্য একটি তদন্তের নির্দেশ দিয়েছেন। ওবেরয় বলেন, যদি কোনো কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির কোনো অংশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। 

 

 

Aminur / Aminur

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান