ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আত্মগোপনে থাকা জঙ্গি সাদেকের পক্ষে ১৭ দিন পরে প্রতিবাদ


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ৩:৪৯

চলতি মাসে গোয়েন্দা নজরদারিতে জঙ্গি নেতা আবুল হাসান মুহাম্মদ সাদেক শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সকালের সময়। ১১-৭-২০২৪ দুপুর ১২:৩৯ প্রকাশিত সেই সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামের একটি ভুয়া বিশ্ববিদ্যালয়। একই তারিখে পৃথক চিঠিতে ২৭-৭-২০২৪ রাত ৯:৫৫ প্রকাশিত "পুলিশ হত্যা কারাগার ভাংচুর, মাস্টারমাইন্ড জঙ্গি সাদেক আত্মগোপনে" শিরোনামের সংবাদেরও প্রতিবাদ পাঠিয়েছে ভুয়া ওই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষা মন্ত্রনালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে ১৯৯৬ সালে ৫ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টি শর্তসাপেক্ষে সাময়িক অনুমোদন পেয়ে শর্ত পালন না করায় আর অনুমতি পায়নি। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির কোন আইনগত বৈধতা এই মুহূর্তে নাই। 

প্রতিবেদকের বক্তব্য :- যথেষ্ট তথ্যের ভিত্তিতে ওই সংবাদ দুটি প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে ভুয়া ইমিরেটাস উপাধি ব্যবহার করে নানারকম প্রতারণা করছে জঙ্গি নেতা মাওলানা সাদেক। দৈনিক সকালের সময়ের একটি চিঠিতে জঙ্গি সাদেকের ইমিরেটাস উপাধি ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। দৈনিক সকালের সময়ে একাধিক সংবাদ প্রকাশ করায় যুদ্ধাপরাধী জঙ্গি মাওলানা সাদেককে বাদ দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতির পক্ষে শিক্ষা মন্ত্রনালয়। নতুন নিয়োগ পাওয়া শাহজাহান নামের ও শিক্ষক বছরের অর্ধেক সময় বিদেশে থাকে। মাঝে মাঝে সে বিশ্ববিদ্যালয়ে আসলেও সাদেকের সিংহাসনের সামনে শাহজাহান পিয়নের মতো দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ফাইলে স্বাক্ষর করে চলে যায়। শাহজাহান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুযোগ সুবিধা ভোগ করে। নতুন উপাচার্য শাহজাহানের নামও যুদ্ধাপরাধের অভিযোগ পাওয়া গেছে। আরো অনুসন্ধান করে সেই প্রতিবেদন প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে যুদ্ধাপরাধী জঙ্গি মাওলানা সাদেক নিজেই তা সরকার জানে। দীর্ঘ ২৩ বছর বিশ্ববিদ্যালয়টি অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং সনদ জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ শিক্ষা মন্ত্রনালয়ের কাছে আছে। তবুও জঙ্গি গোষ্ঠীর শক্তির কাছে সরকার বা শিক্ষা মন্ত্রনালয় মাথা নত করেই এই অবৈধ বিশ্ববিদ্যালয়টিকে কিছুই করতে পারছে না। যেহেতু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে পাওয়া গেছে, মাওলানা সাদেক একজন ভুয়া উপাচার্য, ১৯৯৬ সালে ৫ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টি শর্তসাপেক্ষে সাময়িক অনুমোদন পেয়ে পরবর্তীতে শর্ত মনে আর অনুমতি নেয়নি। সেই আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কোন আইনগত বৈধতা এই মুহূর্তে নাই। তিনি জঙ্গি সংশ্লিষ্ট অর্থায়ন করে এবং বিদেশে অর্থ পাচার করে এমনকি সরকার বিরোধী কার্যক্রম পরিচালনায় সক্রিয় তাতেই প্রতীয়মান হয় যে, সাদেকের জঙ্গি সংশ্লিষ্ট অভিযোগ সকালের সময়ের মনগড়া বা ভিত্তিহীন ও উদ্দ্যশ্যেমূল সংবাদ নয়। এই সংবাদের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। বরং এই সংবাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি "জঙ্গি দমনে শূন্য সহনশীলতা" বাস্তবায়নের পথ সুগম করবে। জঙ্গি সাদেকের বিষয়ে অতীতের সকল সংবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানী কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। সর্বপরি জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনের প্রচেষ্টা হিসেবে এই এই প্রতিবেদন চিহ্নিত করা যায়। এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অবুঝ শিক্ষার্থীরা যেন বিপদজনক না হয় তার জন্য অভিবাদকদের সতর্ক থাকতে এই সংবাদ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল