ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে - হুইপ ইকবালুর রহিম


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ৪:৮

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ করতে হবে। গত কিছু দিন ধরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। গতকাল ২৮ জুলাই বিকাল ৪টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা এবং ভাংচুরে স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ হুইপ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকন্যা আজকে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে। যারা নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান ইকবালুর রহিম। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন