চট্টগ্রামে সৎ ভাইয়ের নেতৃত্বে ভবন ভাংচুর ও হামলার অভিযোগ
পূর্বশত্রুতার জেরধরে সৎ ভাইয়ের নেতৃত্বে ভবন ভাংচুর ও হামলা অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ রুবিগেইট হিলভিউ হাউজিং সোসাইটি রোড, সি এম বি,মোড় এলাকায় আবুতাহের চৌধুরী বাড়ীতে। এ সময় ভক্তভোগী বিবি ফাতেমাতুজ জোহেরা জানান,জমিসংক্রান্ত বিরোধের জেরধরে সৎ ভাইয়ের নেতৃত্বে গত ২১শে জুলাই রাতে আমাদের ভবন ভাংচুর ও হামলা করেছে সন্ত্রাসী বাহিনীরা।হামলার সময় আমি ভবনের বাহিরে ছিলাম আমাকে আমার মা ফোন দিয়ে জানায় যে ,আমার সৎ ভাই এমরানুল ইসলাম চৌধুরী,পারবিন আক্তার,বিবি আক্তারের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশিও অস্ত্র দা, চুরি ,দিয়ে আমার ভবনে হামলা করে। ভবনের নিজ তলার জানালার গ্লাস ও বাসার ভেতরে বাতরুমের কমোড ডেসিন টেবিল সহ বিভিন্ন ব্যবহারের আসবাবপত্র ভাংচুর করে তারা। সে সাথে আমার বসবাসরত তৃতীয় তলায় ইট পাটকেল ছুড়ে মারে আমার মা
ও আমার সন্তানদের হুমকি দেওয়া হয়। নিজের বাবা সম্পত্তির জন্য মামলা বাদী হওয়ার কারণে দীর্ঘ দিন যাবত আমার সৎ ভাই সাইফুল ইসলাম ইন্দ্রনে এই সব হামলা ও আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা হচ্ছে বলে জানান তিনি,এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার সহ তার নিজের
ও পরিবারের নিরাপত্তা চান প্রসাশনের কাছে।ভক্তভোগীর মা রোকেয়া বেগম বলেব,অতর্কৃত ভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ভবনে হামলা ও ভাংচুর করে আমাদের দিকে এলপাত্তরি ইট পাটকেল নিক্ষেপ করে।আমাকে অক্ষত ভাষায় গালাগালি সহ মেরে ফেলার হুমকি দেয়। জিবনের নিরাপত্তা চেয়ে ভক্তভোগীর মা রোকেয়া বেগম বাদী হয়ে এমরানুল ইসলাম চৌধুরী,পারবিন আক্তার,বিবি আক্তারের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরী করেন জিডি নং: ১৬৯৭।সাধারণ ডায়েরী বিষয়ে কথা হয় তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এ এস আই,কলিম উদ্দিন সাথে তিনি বলেন,দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এটি, তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়ার হবে।এ দিকে হামলার বিষয়ে কথা হয় অভিযুক্ত এমরানুল ইসলাম সাথে তিনি বলেন,অভিযোগ অসত্যা বিত্তিহীন,তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে,আমি হামলা ও ভাঙচুরে সাথে জড়িত না।উল্টো আমার ঘর ভাঙচুর করা হয়েছে,ভবনটি নিয়ে আদালতে মামলা চলমান আছে জানান তিনি।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
Link Copied