ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে পুলিশ সোর্সের আড়ালে মাদক ব্যবসা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ৩:৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ সোর্সের প্রভাবখাটিয়ে রমরমা মাদক ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে অভিযুক্ত আব্দুল কাদেরকে (৫৭) মঙ্গলবার (৩০ জুলাই/২৪) সকালে লাখ টাকা মুল্যের ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া (শিববাড়ী) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কাদেরর শিববাড়ী গ্রামস্থ নিজবাড়ী মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঘেরাও করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, এ সময় তারা বাড়ী তল্লাশী করে কোডিন মিশ্রিত ৪০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলের মুল্য ৮০ হাজার টাকা। এ বিষয়ে তিনি বাদি হয়ে  স্থানীয় থানায় একটি মামলা দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জাম জানান, গ্রেপ্তার আব্দুল কাদের পুলিশের পাশাপাশি র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে কাজ করতো। জব্দকৃত ফেন্সিডিলসহ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়ালি ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক নাজমুল হাসান আবেদনের শুনানী শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান