ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

মার্কিন বিমানে জন্ম নেয়া আফগান শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১০:১১

আফগানিস্তান থেকে পালানোর পথে এক নারী যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী সামরিক বিমানে সন্তান প্রসব করেন। ওই আফগান প্রসূতি যুক্তরাষ্ট্রের ফ্লাইটে কাবুল থেকে কাতার হয়ে জার্মানির রামস্টিন বিমান বন্দরে যাচ্ছিলেন। পথে তার প্রসব বেদনা শুরু হয়। তবে আকাশে জন্ম নেয়া ওই শিশুর জাতীয়তা কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তার পরিস্থিতি সংকটজনক হয়ে পড়লে পাইলট বিমানের ‘উচ্চতা কমিয়ে আনেন যাতে বিমানের কেবিনের ভেতরে বাতাসের চাপ বাড়িয়ে প্রসূতির জীবনরক্ষা সম্ভব হয়।’ বিমানটি অবতরণের পর রামস্টিন বিমানবন্দরে মার্কিন সামরিক চিকিৎসা কর্মীরা ওই নারীকে সন্তান প্রসবে সহায়তা করেন।

এরপর মা ও নবজাত কন্যা শিশুকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দু'জনেই সুস্থ আছেন। তবে আকাশে জন্ম নেয়া ওই শিশুর জাতীয়তা কী হবে তা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন, শিশুটি যেহেতু মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা সামরিক বিমানে জন্মগ্রহণ করেছে সেজন্যে তার মার্কিন নাগরিকত্ব পাওয়া উচিত।

আরেক পক্ষ বলছেন, যেহেতু বিমানটি জার্মানিতে অবতরণের পর শিশুটি ভূমিষ্ঠ হয়েছে। তাই জার্মান নাগরিকত্বই তার প্রাপ্য।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী শিশুর নাগরিকত্ব নির্ধারিত হয়ে থাকে তার মা‌য়ের এবং বাবার নাগরিকত্ব অনুযায়ী। যাকে বলে ‘জুস স্যাংগুইনিস (রক্তের অধিকার)। কিন্তু কোন কোন দেশ তার সীমানার মধ্যে শিশুর জন্ম হলে তাকে নাগরিকত্ব দেয়। যুক্তরাষ্ট্রেও এই নিয়ম রয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্র দফতরের ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভৌগলিক সীমানার বাইরে যে কোন স্থান যেমন দূতাবাস, কনসুলেট, সামরিক বিমান কিংবা ঘাঁটি ইত্যাদিতে জন্ম নিলেও কোন শিশু মার্কিন নাগরিকত্বের অধিকারী হবে না। যদি না তার পিতামাতার অন্তত একজনের মার্কিন নাগরিকত্ব থাকে।

তবে এই ম্যানুয়াল অনুযায়ী আমেরিকার সীমান্তের ভেতরে ১২ নটিক্যাল মাইলের মধ্যে কোন শিশুর জন্ম হলে তাকে নাগরিকত্ব দেয়ার বিধান রয়েছে। একে বলে ‘জুস সলি’ বা ভূমির অধিকার।

কিন্তু অন্যান্য দেশে যেমন জার্মানিতে এই অধিকার নেই। সে দেশের নাগরিকত্ব পেতে হলে পিতা-মাতার অন্তত একজনের জার্মান নাগরিকত্ব থাকতে হবে এবং অন্যান্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

আর শরণার্থী শিশুর নাগরিকত্বের বিষয়টি একেক দেশে একেক আইন ব্যবহার করা হয়। সূত্র: বিবিসি বাংলা।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা