ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ২:৯
‘ভরবো মাছে মোদের দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোণা অবমুক্ত করেন অতিথিরা।
 
বুধবার দুপুর সারে ১২টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র‌্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি  প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন মৎসজীবীদের মাঝে সম্মাননা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের