যুদ্ধবিধ্বস্ত গাজায় ছড়িয়ে পড়ছে জন্ডিস
গত ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে বিধ্বস্ত গাজায় জন্ডিসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। গাজার ফিলিস্তিনিদের সহায়তার জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান পিপল (আনরোয়া) বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ মাসে গাজায় জন্ডিসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ হাজার ফিলিস্তিনি। বর্তমানে প্রতি সপ্তাহে সেখানে এই রোগে আক্রান্ত হচ্ছেন ৮০০ থেকে ১ হাজার মানুষ।
আক্রান্তদের প্রায় সবাই জন্ডিসের কমন ধরন হেপাটাইটিস এ-তে আক্রান্ত উল্লেখ করে বিবৃতিতে আনরোয়া বলেছে, “বিশুদ্ধ সুপেয় পানির দুষ্প্রাপ্যতা এবং উপত্যকাজুড়ে পয়োঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এই প্রাদুর্ভাবের জন্য দায়ী।”
গত ৭ অক্টোবর হামাস ও প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে।
আকস্মিক হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ৯ মাস ধরে চলমান এ অভিযানে ইসরায়েলি বাহিনীর গোলায় নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় এক লাখ।
সেই সঙ্গে কার্যত পুরোপুরি ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। জাতিসংঘ ও আন্তর্জাতিক নগর পরিকল্পনাবিদদের মতে, ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে অন্তত ১০ থেকে ১২ বছর।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা