গোবিন্দগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামী ও শ্বাশুড়ি কে হুমকির অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে স্ত্রী কতৃক স্বামী ও শ্বাশুড়ি কে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও জীবন নাশের হুমকির অভিযোগ।
জানা গেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া গ্রামের মোছা হামিদা বেগম ও মৃত ইছাহাক শেখ দম্পত্তির ছেলে
রুবেল শেখের সাথে মোছাঃ শিউলি বেগমের প্রায় ১৪ বছর পুর্বে বিবাহ হয়। রুবেল ও শিউলি বেগমের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। সংসারে অভাব অনটনের কারনে শিউলি বেগম গার্মেন্টসে চাকরি করার কথা বলে রাজধানী ঢাকায় যায়। কিন্তু গার্মেন্টসে চাকরি না করে শিউলি বেগম বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী সেজে চুরি করিয়া আসিতে থাকে। ইহাতে শিউলি বেগমের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে ৮/৯ টি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাগুলো আদালতে চলমান রয়েছে। শ্বাশুড়ি হামিদা বেগম ও স্বামী এহেন কর্মকাণ্ড হতে বিরত থাকতে বলেন। কিন্তু শিউলি বেগম জামিনে মুক্ত হয়ে শ্বাশুড়ি হামিদা বেগম ও স্বামীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল।
গত ২৭/৬/২৪ তারিখে অসৎ উদ্দেশ্যে ঢাকা থেকে স্বামীর বাড়ী বগুলাগাড়ী মিয়াপাড়ায় আসিয়া অবস্থান করে। এ সময় শ্বাশুড়ি হামিদা বেগম ও স্বামী তাকে স্থায়ীভাবে গ্রামের বাড়ীতে বসবাস করার জন্য ও অপকর্ম বাদ দিয়ে ভালো হওয়ার পরামর্শ দেন।
এতে কর্নপাত না করে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ৪/৭/২৪ তারিখে শিউলি বেগম তার শ্বাশুড়ি হামিদা বেগম ও স্বামী রুবেল মিয়াকে দেখিয়া নিবে বলে ভয়ভীতি প্রদর্শন, খুন জখম সহ বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে শ্বাশুড়ি হামিদা বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেছেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার