কমলাকে হাজারভাগ সমর্থন রুশদির
নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানানোর দৌড়ে এবার যোগ দিলেন ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। ‘সাউথ এশিয়ান মেন ফর হ্যারিস’ নামের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কমলার প্রতি আমার এক হাজার শতাংশ সমর্থন রয়েছে।
ভারতে জন্ম নেওয়া এ লেখক জানান, একজন ভারতীয় নারীকে হোয়াইট হাউসের দৌড়ে দেখে তিনি রোমাঞ্চিত। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি মুম্বাই থেকে উঠে আসা মানুষ এবং একজন ভারতীয় নারীকে হোয়াইট হাউসের জন্য লড়তে দেখা অসাধারণ ব্যাপার। আমার স্ত্রী একজন আফ্রিকান আমেরিকান। এ কারণে একজন অশ্বেতাঙ্গ ভারতীয় নারীকে প্রার্থী হিসেবে দেখে আমাদের ভালো লেগেছে। অন্যদিকে কমলার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে রুশদি বলেন, তিনি একজন নিম্ন শ্রেণির মানুষ, যার মধ্যে কোনো মহৎ গুণ নেই। প্রসঙ্গত, শীর্ষস্থানীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা
অভিজিতের পর আটক নেহা বোরাও
Link Copied