৫ বছরের শিশু স্কুলে নিয়ে গেল বন্দুক, গুলি করল আরেক শিশুকে
পাঁচ বছরের এক শিশু স্কুলে নিয়ে গেল বন্দুক। সেটি নিয়ে আবার গুলিও করল আরেক শিশুকে। সেই শিশু অবশ্য প্রাণে বেঁচে গেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— উত্তর বিহারের সুপল জেলার সেন্ট জোয়ান বোর্ডিং স্কুলের এক শিশু ব্যাগে আগ্নেয়াস্ত্র লুকিয়ে স্কুলে এসেছিল। নার্সারির ওই শিশুর বয়স মাত্র পাঁচ। স্কুলে গিয়ে খেলার ছলে বন্দুক বার করে বছর দশেকের আর এক ছাত্রকে গুলি করে বসে সে। ছেলেটির হাতে গুলি লেগেছে।
আহত ছেলেটি একই স্কুলের ক্লাস থ্রিয়ের ছাত্র। এখনও হাসপাতালে চিকিৎসাধীন সে। ওই ছাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ক্লাসে যাওয়ার সময় তার দিকে আচমকা বন্দুক বের করে গুলি চালানো হয়। আহত ছেলেটি এ-ও জানিয়েছে, ঘটনার দিন দু’জনের মধ্যে কোনো ঝগড়া হয়নি। খেলার ছলেই তাকে হঠাৎ গুলি করে বসে ওই শিশু।
এদিকে এ ঘটনায় ওই স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুদের নিরাপত্তায় কী ভাবে এ রকম অবহেলা ঘটল, তা নিয়েও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত অভিভাবকেরা। স্কুল ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন তারা। নার্সারির যে ছাত্র কাণ্ডটি ঘটিয়েছে, তার ও তার অভিভাবকের খোঁজ চলছে।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা