ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ১:১৫

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান বাছির ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত , নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আফসার, মৎস্য খামারি আবুল খায়ের বাবুল প্রমুখ।

এসময় রেণু উৎপাদনে বিশেষ অবদান রাখায়,আবুল কাশেম ফিশারিস এর স্বত্বাধিকারী ওমর ফারুক, পোনা উৎপাদনে বিসমিল্লাহ মৎস্য হ্যাচারী স্বত্বাধিকারী আবুল খায়ের বাবুল এবং মাছ উৎপাদনে ভাই ভাই মৎস্য খামার স্বত্বাধিকারী জীবন কৃষ্ণ গোস্বামী তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত