নাঙ্গলকোটে উদ্বোধনের ৬ মাস না যেতেই ফাটল ধরলো ব্রীজ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল খাজা কাসামের বাড়ির সংলগ্ন উরুকচাইল ও হারাখাল খালের উপর ৮৪,৫৭,৮৩৬ টাকায় ব্রীজ নির্মাণের উদ্বোধনের ৬ মাস না যেতে ফাটল ধরেছে ব্রীজটি। এতে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় রয়েছে পথচারীসহ এলাকাবাসী। তাই তড়িঘড়ি করে ব্রীজের দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান বলেন স্থানীয় এলাকাবাসী। তবে ব্রীজ উপর দিয়ে যাতায়াতে বড় ধরনের আশঙ্কা মনে করেন স্থানীয়রা ।
নবনির্মিত ব্রিজে ফাটল দেখে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬ মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল ও হারাখাল খালের ওপর ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। নির্মাণিত ব্রীজের ২ পাশে গার্ডওয়ালা না থাকায় ব্রীজটি যেকোনো সময় ধ্বসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে একাধিক বার উপজেলা প্রকৌশলী মো. মানিকের সাথে দেখা করতে চাইলেও দেখা করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. ইয়াসিন বলেন, এটি ফাটল নয়। এতে তেমন ক্ষতি হবে না। এটিকে সংস্কার করে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত