ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরে স্বল্প পরিসরে চালু হয়েছে ট্রেন


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১-৮-২০২৪ বিকাল ৫:৪৫

দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের বিভিন্ন রুটে স্বল্প দূরত্বের চারটি লোকাল ট্রেন চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে বুড়িমারীর উদ্দেশে বুড়িমারী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেনের যাত্রা শুরু হয়। সকাল সাড়ে ৬টায় পার্বতীপুর থেকে ছয়টি যাত্রীবাহী বগি এবং একটি মালবাহী কোচ নিয়ে যাত্রা শুরু করে এই কমিউটার ট্রেন। এছাড়া দিনাজপুরের বিভিন্ন রুটে আরও যে তিনটি ট্রেন চলাচল শুরু করেছে, সেগুলো হলো পার্বতীপুর-পঞ্চগড় রূটে কাঞ্চন কমিউটার, পার্বতীপুর-বিরল রুটে বিরল কমিউটার এবং পার্বতীপুর-বুড়িমারী রূটে বুড়িমারী লোকাল ট্রেন। দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে গত ১৯ জুলাই থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল।

এমএসএম / এমএসএম

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা

জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ