ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ
গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন। এতে ‘‘শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ’’ লেখা দেখা যায়।
ইস্তাম্বুলের ফাতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ‘‘খুনী ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’’, ‘‘গাজার প্রতিরোধে ইস্তাম্বুল থেকে সহস্র অভিবাদন’’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
ইসমাইল হানিয়ার ওপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মন্তব্য করবে না।
এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তেহরানে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না।
T.A.S / T.A.S
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট