ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২৪ দুপুর ২:২৮

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল শুরু হয়েছে। আজ জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সরকারবিরোধী এবং ১০ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।

গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এর আগে, জুমার নামাজের আগে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অন্যান্য সময়ের মতো ভিড় নেই। এর আশপাশের নিউমার্কেট, পুরো এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটা ফাঁকা। এর মধ্যে সাইয়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা যায়।

অন্যদিকে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট খুললেও তেমন একটা ক্রেতার দেখা নেই বলে জানিয়েছেন দোকানি ও ব্যবসায়ীরা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল