ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১২:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগম্ট) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে চলনবিল দুস্থ মহিলা সংস্থার (সিডিএমএস) আয়োজনে উপজেলাপর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

চলনবিল দুস্থ মহিলা সংস্থার পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি  মহসীন আলী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ক প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সচিবগণ অংশগ্রহণ করেন। গ্রামপর্যায়ে এ বিষয়ে ১২টি মিটিংয়ে ৫০ জন করে অংশগ্রহণকারীদের নিয়ে সচেতনতা মিটিং পরিচালনা করেন সাবেক ইউপি সচিব আব্দুল করিম এবং ওই সংস্থার প্রশিক্ষক সুফিয়া খাতুন।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট