রায়গঞ্জে মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ ও বিতরণ
আমার মাটি আমার দায়-গাছ রোপণে বাঁচা যায়- প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্তার মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।
শুক্রবার বৃষ্টিমুখর দিনে বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে পাঠশালা চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় দেড় শতাধিক ওষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। অর্জুন, নিম, শিশু, রেইনট্রি কড়ই, আমলকি,মেহগনি, জাম, পেয়ারা কদবেল, পলাশ, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।
বৃক্ষরোপণের কৌশল, প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার গবেষক উজ্জল কুমার মাহাতো।
তিনি বলেন, এখন বৃষ্টি হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা বৃক্ষরোপণের মতোই গুরুত্ব সহকারে এসব গাছের চারার পরিচর্যা করবো। প্রথম দফায় বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, মিসাবের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো, প্রবীণ ঝুমুর শিল্পী উপেন্দ্র নাথ মাহাতো, বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় কুমার মাহাতো, পরিমল কুমার মাহাতো প্রমুখ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা