কাশিনপুর কারাগার থেকে ৩ শিক্ষার্থী কারামুক্ত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিন এইচ এস সি পরীক্ষার্থী জামিনে মুক্ত হয়েছে।
শনিবার (৩ আগষ্ট) দুপুর পৌনে ২ টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কারা মুক্ত হন ওই তিন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। কারামুক্ত শিক্ষার্থীরা হলেন,কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালি গাও গ্রামের নজরুল ইসলাম খোকনের ছেলে মিনহাজুল ইসলাম আব্দুল্লাহ, নরসিংদী জেলার সদর থানার মির্জা সিদ্দিকুর রহমান এর ছেলে মির্জা সাদিকুর রহমান
এবং একই জেলার রায়পুরা থানার রতন ভুইয়ার ছেলে রাতুল ভুইয়া।
কারাগার সূত্রে জানাযায় তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার বিভিন্ন থানায় কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংস ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই শেষে ওই তিন শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ