কোটালীপাড়ায় চাকরি দেয়ার নামে প্রতারণা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি কুচক্রী মহল। উপজেলার বাগান উত্তরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিন জানা যায়, এলাকার গোপাল বালার ছেলে উত্তম বালাকে (২৫) চাকরি দেয়ার নাম করে আয়কর অধিদপ্তরের অফিস সহকারী পদের ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেয় প্রতিবেশী জুধীস্টীর বালার ছেলে কানাই বালা (৪৫) ও বলাই বালা (৪৮) নামে দুই সহোদর। এর বিনিময়ে তারা ভুক্তভোগীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরিপ্রার্থী বাংলাদেশ করপরিদর্শন পরিদপ্তর ঢাকার উপ-মহাপরিচালক (প্রশাসন) আব্দুলাহ আল মামুনের সিল ও স্বাক্ষরিত নিয়োগপত্রটি সঙ্গে নিয়ে তারিখ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
গোপাল বালা সাংবাদিকদের বলেন, আমি জমি বন্ধক রেখে এবং সুদে টাকা এনে ছেলের চাকরির জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা কানাই বালার হাতে তুলে দিয়েছি। এখন অতিকষ্টে আমার সংসার চলে। আমি এ প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সাবেক গ্রাম পুলিশ সহাদেব গাইন বলেন, আমার নিজ হাতে গুনে ৩ লাখ ৬০ হাজার টাকা কানাই বালার হাতে তুলে দিয়েছি।
এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকরা কানাই বালা ও বলাই বালার বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের বোন পূর্ণিমা বালা ও ভাইয়ের স্ত্রী অন্তরা বালা জানান, চাকরি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আনার বিষয়টি ঘরে বসে কানাই ও বলাইকে আলোচনা করতে শুনেছি।
এ ব্যাপারে গোপাল বালা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
Link Copied