দেশের জনগণের সঙ্গে জাতিসংঘের পূর্ণ সংহতি প্রকাশ
বাংলাদেশে ছাত্র বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি (আন্তোনিও গুতেরেস) সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
ফারহান হক বলেন, মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সব ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
T.A.S / T.A.S
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি
হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া
তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা