কেরানীগঞ্জে ইস্পাহানি কলেজের শিক্ষার্থী মৃত্যুর বিচার দাবীতে মিছিল
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত সরকারি ইস্পাহানি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রিয়াজ হোসেন নামের এক ছাত্র কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে গিয়ে ১৯ আগষ্ট বিকালে মোহাম্মদপুর এলাকায় মাথায় গুলি লেগে নিহত হওয়ার প্রতিবাদে ০৬ আগষ্ট সোমবার বেলা ১১.০০ মিনিটে কলেজের প্রধান ফটক হতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময়ে তারা রিয়াজ হত্যার বিচার চাই বলে স্লোগান দেয়। শত শত শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহন করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি ইস্পাহানী কলেজের শত শত শিক্ষার্থীরা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল ও জাতীয় পতাকা হাতে নিয়ে কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেছিল। শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন, আমাদের ভাই নিহত হয়েছে,আমরা তার জন্য কিছুই করতে পারিনি। আজ আমরা একত্রিত হয়েছি। আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই। তাকে স্বরণ রাখতে তার নামে কলেজে একটি ভবন নামকরনের জোর দাবি জানাচ্ছি। সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ প্রফেসর রওসন আরা বেগম সকালের সময়কে বলেন, আজকে শিক্ষার্থীরা নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে মিছিল করেছে, বিষয়টি ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে জেনেছি। এতদিন কলেজ বন্ধ ছিল, আজ কলেজ খুলল। আমরা নিহত রিয়াজের মৃত্যুর খবর শুনেই বিভিন্নভাবে খোজ খবর নিয়েছি। তার আত্মীয়দের সাথে সর্বদা যোগাযোগ রেখেছি। আমরা শিক্ষকগন সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম ও থাকব।
উল্লেখ্য সরকারি ইস্পাহানি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রিয়াজ হোসেন নামের এক ছাত্র ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ গিয়ে বিকালে মোহাম্মদপুর এলাকায় মাথায় গুলি লেগে নিহত হয়। অনেক জায়গায় খোঁজার পর ২০ জুলাই বিকালে সোহরাওয়ার্দী
হাসপাতালের মর্গে রিয়াজের লাশের সন্ধান পায় পরিবার। নিহত রিয়াজ একই উপজেলার তারানগর ইউনিয়নের ছোট ভাওয়াল এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied