ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে বিক্ষুব্দ জনতার অগ্নিসংযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সাঈদ বেপারির বাড়ি এবং ধল্লা পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্দ জনতা। সেই সাথে থানা ভবন ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
 
জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদ প্রকাশ হওয়ার পর সোমবার (৫ আগষ্ট ) বিকেলে বিক্ষুব্দ জনতা মাইকিং করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এর পর তারা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানের পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার বাড়িতে আগুন দিয়ে অফিস ও গাড়ি পুড়িয়ে দেয়।
 
এছাড়াও পৌর মহল্লা আঙ্গারিয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সাঈদ বেপারির বাড়ি অগ্নিসংযোগ করেন দৃর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওয়ানা দিলে রাস্তায় বেরিকেড দিয়ে আটকিয়ে দেয়া হয়। এর আগে থানা ভবন ঘেরাওয়ের চেষ্টা করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। সর্বশেষ সন্ধ্যার দিকে ধল্লা ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা