ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জনগণ যাতে বিন্দু মাত্র কষ্ট না পায় তার দায়িত্ব বিএনপির প্রতিটা কর্মীর-আফরোজা খান রিতা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২৪ বিকাল ৫:৬

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, আজ থেকে আপনারা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানিকগঞ্জ বাসীর পাহারাদার মনে করবেন। আমি চাই জনগণ যাতে বিন্দু মাত্র কষ্ট না পায়। তার দায়িত্ব জাতীয়তা বাদী দল বিএনপির প্রতিটা কর্মীর। আমি মানিকগঞ্জের প্রতিটি মানুষ তথা, মুসলমান,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল মানুষের প্রতিনিধি।

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ করায় মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল শেষে মানিকগঞ্জ বাসষ্টান্ডে মঙ্গলবার দুপুরে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, মানিকগঞ্জের সকল নাগরিকরা আমার সন্তান। তাই দলমত নির্বিশেষে সকলেই আমাদের। আমার সন্তানরা যুদ্ধ ও বিপ্লব করে বিজয় ছিনিয়ে এনেছে। তাই আগামী বাংলাদেশ এই যুব সমাজ তৈরি করবে। 

এসময় তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, মানুষের মনে ভয় ঢোকে গেছে। সেই ভয় দূর করতে হবে। ১৭ বছর মানুষ আমাদের পাশে না থাকলে এ বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। 

তিনি বলেন, সরকারী অফিসসহ সকল স্থাপনা আমাদের সম্পদ। সরকারী বেসরকারী সকল অফিস আমাদের রক্ষা করতে হবে। এটা আমার কঠোর নির্দেশ। এর ব্যঘাত ঘটলে, কিংবা কারো বাড়ি ঘর ভাংচুর করলে, তার কোন ফুটেজ পাই, তার বিরোদ্ধে আমি ব্যবস্থা নিব।

আফরোজা খান রিতা আরো বলেন, আমাদের এ বিজয় যাদের দ্বারা অর্জন হয়েছে। তারা আমাদের সন্তান আবু সাঈদ মুগ্ধসহ এমন হাজার সন্তানের রক্তের বিনিময়ে আমরা এ বিজয় ফিরে পেয়েছি। আমাদের ৫২ আন্দোলনে সিংগাইরের রফিক উদ্দিন জিবন দিয়েছিল। একইভাবে ২০২৪ সালে গতকাল শিবালয়ের এক ছাত্র রফিক নামেই আরেকজন জীবন দিয়েছেন।

তিনি আরো বলেন, আপনারা কথা বলার অধিকার চেয়েছিলেন, তা আপনারা পেয়েছেন। আজকের এ বিজয় ১৮ কোটি মানুষের বিজয়। স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, সেটা আমরা ফিরে পেয়েছি। আমরা আবার কোদাল হাতে ধরব। কিন্তু কোন দুর্নীতি ও অন্যায়ের সাথে জড়িত হব না। সকল জনগণের অংশ গ্রহণের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের সোনার বাংলা গড়ে তোলব। সে নেতা এত দুর থেকে ১৮ কোটি মানুষকে একত্র করতে পেরেছে, তার জন্য দোয়া করেন, দ্রুত যেন বীরের বেশে দেশে ফিরে আসতে পারে।

 এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্মসাধারণ সম্পাদক সত্যেন কান্ড পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান,সাটুরিয়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১