বাঘায় পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করলেন সাবেক মেয়র আক্কাছ
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের পাশে দুই হাজার প্যাকেট (শুকনা খাবার) নিয়ে উপস্থিত বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আক্কাছ আলী। সোমবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সাবেক মেয়র আক্কাছ আলী নিজ উদ্যোগে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর পানিবন্দি মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলার চকরাজাপুর ইউনিয়নে রয়েছে প্রায় ৩ হাজার ৫০০ পরিবার। পদ্মার দুর্গম চরে অবস্থিত এ ইউনিয়নের প্রতিটি পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। মানুষের দুঃখ, কষ্ট আর দুর্দশা দেখে সাবেক বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী নিজস্ব অর্থায়নে রাজনৈতিক কিছু নেতারকর্মীকে সাথে নিয়ে চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি এলাকা পূর্ব কালিদাসখালী, পলাশী ফতেপুর, ফতেপুর পলাশী, লক্ষ্মীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, দাদপুর, করারী নওশারা এলাকার প্রায় দুই হাজার পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট (চিঁড়া, মুড়ি, পাউরুটি, প্যাকেট স্যালাইন) বিতরণ করেন।
শুকনা খাবার বিতরণকালে আক্কাস আলী বলেন, এই পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও বন্যাপরবর্তী পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছেন। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
চকরাজাপুর ইউনিয়নের মানুষের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের আক্কাছ আগে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার জন্যও দোয়া করবেন; আমি যেন সুখ-দুঃখে আপনাদের সাথী হয়ে থাকতে পারি।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.