ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আবুল হোসেন খানের নেতৃত্বে বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে সম্প্রীতি সভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২৪ দুপুর ২:৪

শান্তিশৃঙখলা রক্ষা এবং সকলপ্রকার নৈরাজ্য অপরাধ প্রবণতা বন্ধের জন্য সাবেক এমপি আবুল হোসেন খান বরিশাল  বাকেরগঞ্জের পৌর এলাকা সহ পর্যায়ক্রমে ১৪টি ইউনিয়নে ব্যাপক কর্মসূচি পালন করছেন।

গতকাল ৫ আগস্ট সোমবার থেকে দিনরাত সমানে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই  উপজেলাজুড়ে মাইকিং করে সকলকে শৃঙ্খলা রক্ষার জন্য আহবান জানান আবুল হোসেন খান।

এছাড়া উপজেলার পৌর এলাকা, রঙ্গশ্রী, ভরপাশা, পাদ্রীশিবপুর, নিয়ামতি, কলসকাঠী সহ ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা এবং উন্মমুক্ত বৈঠক করে শান্তিশৃঙখলা রক্ষা এবং সকলপ্রকার অপরাধ প্রবণতা বন্ধের জন্য নানা ধরণের কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।

আজ ৬ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসনের সভা কক্ষে কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মানুসারী ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আবুল হোসেন খান।

এছাড়া সন্ধ্যায় রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার, ভরপাশা, পাদ্রীশিবপুর, নিয়মতি সহ উপজেলার বেশ কয়েকটি এলাকায় সম্প্রীতি সভা করেন তিনি।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন