ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২৪ রাত ৮:১৩
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাকেরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
বাকেরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ৭ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলার চৌমাথা এলাকার সানমুন হোটেল এ- রেস্টুরেন্টের সভাকক্ষে জরুরি তলবী সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে দৈনিক নয়াদিগন্তের আতাউর রহমান রোমান কে সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের কণ্ঠের ইমরান হোসেন খান সালাম কে সাধারণ সম্মাদক করা হয়েছে।
সভায় আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
উক্ত তলবী সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ ন্যাশনের বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা।
দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি জুয়েল তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মহাকাল সম্পাদক আহমেদ কাওছার ক্ষৌণিশ, দৈনিক দক্ষিণবঙ্গ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, দৈনিক দক্ষিণের কাগজ সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি দানিসুর রহমান লিমন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াউল হক আকন, দৈনিক বরিশাল প্রতিদিন প্রতিনিধি ও স্বচ্ছ টিভির সত্ত্বাধিকারী জাকির জমাদ্দার, মাইটিভির মোঃ মিজানুর রহমান, বাংলা টেলিভিশনের এসএম পলাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ শামিম আহমেদ, মোহনা টেলিভিশনের শাখাওয়াত হোসেন, দৈনিক নয়াশতাব্দির মাসুদ সিকদার, ভোরের কাগজ প্রতিনিধি মোঃ মোহসীন মোল্লা,জাতীয় দৈনিক সকালের সময় বাকেরগঞ্জ প্রতিনিধি মাইনুল ইসলাম,এশিয়ান টিভির ডিজিটাল জেলা প্রতিনিধি জহির প্রমুখ সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন