নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন অধ্যাপক ড. মিজানুর রহমান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীকে অব্যাহতি দিয়ে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমানকে।
গতকাল বুধবার (৭ আগস্ট) তাঁকে নিয়োগ প্রদান করে অফিস আদেশ জারি করা হয়। উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তিনি সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং পত্র ইস্যুর তারিখ হতে তা কার্যকর হবে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
Link Copied