রায়গঞ্জে আইন শৃঙ্খলা সংক্রান্ত সেনাবাহিনীর মতবিনিময় সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন আসমা ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়গঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একাংশ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, রায়গঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা