ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

তিতুমীর কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ১২:৩

“ক্যাম্পাস আমার, পরিচ্ছন্নতার দায়ীত্ব আমার” এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন তিতুমীর কলেজ এর সংগঠন ‘ক্লিন এন্ড গ্রীন ক্যাম্পাস’ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ই আগস্ট) কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কলেজের মেইন গেট ও এর আশপাশে সকল ধরনের ব্যানার, পোস্টার  তুলে এবং সাবান পানি দিয়ে পরিস্কার করেন তারা। শহিদ মামুন চত্বর, বিজ্ঞান ভবন, ছাত্র সংসদ এরিয়া, ক্যান্টিন চত্বরসহ গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার করেন তারা।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, গত কয়েক দিন থেকেই আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি মুক্ত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালু হয়েছে। আমাদের ক্যাম্পাসেও রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, টুলেট সংক্রান্ত বিজ্ঞপ্তি সকলের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হচ্ছে। সর্বোপরি আমরা আমাদের ক্যাম্পাসকে নতুন আঙ্গিকে সাজাতে চাই।

একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে আসা ইংরেজি বিভাগের দুই বন্ধু মোহাম্মদ নাঈম,এবং হাসান বলেন, আমাদের ক্যাম্পাস পরিষ্কার করার দায়িত্ব আমাদের। গত এক মাস ধরে নানান ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ছিল না। যার ফলে ক্যাম্পাসটা অনেকটা নোংরা পরিবেশ হয়েছিল। তাই যখন জানতে পারলাম শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান করবেন তখন আমরাও অংশ নেওয়ার চিন্তা করি। এই কাজে অংশ হতে পেরে ভালোই লাগছে।

কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের সাথে জড়িত এক কর্মচারী জানান, আমাদের এখানে আগে রাজনৈতিক প্রভাব ছিল। যার জন্য চাইলেই সবকিছুতে আমরা হাত দিতে পারতাম না। কিন্তু গত কয়েকদিন শিক্ষার্থীরা যেই উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

“ক্লিন এন্ড গ্রীন ক্যাম্পাস” সমন্বয়ক নয়ন সরকার বলেন, রাজনৈতিক সমস্যার জন্য আমাদের দুই বছর কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আমরা দ্বিতীয় স্বাধীনতার পর আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। আজকে সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলেছে। ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু করে ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অংশগ্রহণ করেছে। তারা ক্যাম্পাসের বাহিরের দেওয়াল পানি দিয়ে বিভিন্ন ব্যানার, পোস্টার পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাদের এই কার্যক্রম দেখে আমি অভিভূত। আবার অনেকেই আমাদের খাবার ব্যবস্থা করে খাবার দিয়ে গেছে। এখন থেকে আমরা আমাদের সংঘটনের কার্যক্রম অব্যাহত রাখব। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে অধ্যক্ষের নিকট তুলে ধরব। আমরা সবাই মিলে স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তুলব।

এমএসএম / এমএসএম

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়

বর্ণিল আয়োজনে গবির আইন বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন

ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য

পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির

ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান

গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

ইবি'র ১৫তম ভিসি হলেন প্রফে:ড. মতিনুর রহমান