বনপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় বনপাড়া বাজারে শুকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি নাটোর জেলা শাখা সহঃ সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজুল ইসলাম কোরবান,নায়েবে আমির,বড়াইগ্রাম উপজেলা শাখা, আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক,বড়াইগ্রাম উপজেলা শাখা,জিয়াউর রহমান জুয়েল,সভাপতি বনপাড়া পৌর শাখা, আব্দুল্লাহ আল আউয়াল মমিন,সাধারণ সম্পাদক বনপাড়া পৌর শাখা, প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে না। আওয়ামীলীগ শাসনের আমলে আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা তার প্রতিশোধ নিবো না। নেতা কর্মীদের বলেন আপনার প্রতিবেশী যেন আপনার কথায় কোন কষ্ট না পায় সেটা বজায় রাখবেন। সমস্ত অন্যায় থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি।
এমএসএম / এমএসএম
ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার
নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম
শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত