খুলনার পুলিশ কমশিনারের পদত্যাগের দাবি সাধারন শিক্ষার্থীদের
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হকের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শিক্ষার্থীরা। একই সঙ্গে আওয়ামী লীগের পরিণতি দেখে বিএনপি নেতাদের শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে কেএমপি সদর দপ্তরে স্থানীয় রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তাঁরা। শিক্ষার্থীরা পুলিশ কমিশনারকে উদ্দেশ করে বলেন, ‘১৬ বছর ধরে জনগণকে একত্র করে বিএনপি আন্দোলন করতে পারেনি। আমরা যখন অরাজনৈতিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করেছি তখন জনগণও আমাদের সঙ্গে আসছে। আমরা আপনাদের (পুলিশের) আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের পা চাটা রূপ দেখেছি। আমরা যখন অরাজনৈতিকভাবে দেশটাকে সংস্কার করছি, আপনারা তখন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এখানে কী সভা করছেন?’ তাঁরা আরও বলেন, ‘আপনার প্রশাসন লেজুড় বৃত্তিক প্রশাসন। এ প্রশাসন যদি ভবিষ্যতে থাকে, আমরা আশঙ্কা করছি আমরা সাধারণ ছাত্রসমাজ একই ঘটনার সম্মুখীন হব। শহীদের রক্ত এখনো শুকাতে পারেনি আর একটি দল এরই মধ্যে সমাবেশ শুরু করে দিয়েছে। আপনারা তাঁদের সঙ্গে বসেন।’ পুলিশ যখন আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছে তখন আওয়ামী লীগের অনেক নেতা আশপাশ দিয়ে ঘুরেছেন উল্লেখ করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি পুলিশ। আমরা আপনার মতো পুলিশ কমিশনার এই খুলনায় চাই না। আমরা আপনার পদত্যাগ চাই। শুধু আপনি নন, ওই দিন যেসব প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাঁদের সবাইকে বদলি করতে হবে।’
সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনার অন্যতম সমন্বয়ক আল মুজাহিদ আকাশ পুলিশ কমিশনারের কাছে জানতে চান, ‘স্বাধীন বাংলাদেশে কেন আপনারা আমাদের ওপর গুলি চালালেন? ছাত্র-জনতার ওপরে গুলি চালানোর আপনারা কে? কার নির্দেশে আপনারা আমাদের ওপর গুলি চালালেন?’ এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান কেএমপি কমিশনার মোজাম্মেল হক। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বলেন, ‘আগামীর দিনগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে নিতে হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন