ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৮-২০২৪ দুপুর ৩:২

নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়। তারা ভুল তথ্য দিয়েছে।’

এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি। এটা করার এখতিয়ার এনসিটিবির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার। এনসিটিবি এটি করতে পারে না।’

যে কর্মশালা স্থগিত করা হয়েছে, সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না- জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ের ওপরে হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না।’

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু