ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে জয়পুরহাটে বিএনপির গণসংযোগ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৪৩

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করে জনগণকে ঐক্যবদ্ধ করবার লক্ষ্যে জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

বিকেলে সদর থানা এলাকায় গণসংযোগ করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। 

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,  ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হাসান উদ্দীন তুষার প্রমুখ। 

গণসংযোগের স্থান পুরানাপৈল ইউনিয়ন এর পুরানাপৈল বাজার , আমদই ইউনিয়ন এর বাঁকিলা ,কেন্দুল মোড়, বড়ই তলি বাজার, চৌমুহনী বাজার এবং  হিচমি বাজার।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ফয়সল আলিম বলেন,সবাইকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা সনাতন ধর্মাবলম্বী দের কোনো ক্ষতি করতে না পারে। একই সাথে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত