চাঁপাইনবাবগঞ্জে আনসার বাহিনীর দেড় কোটি টাকার মাদক উদ্ধার
দেশে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন প্রেক্ষিতে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এফ,এস মাসুদ রানা'র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের নিকট হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন (সিও) লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, লেফটেন্যান্ট জনাব-সাজিদ, লেফটেন্যান্ট জনাব-সিয়াম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম, মাহমুদ সুলতান (ইউ, আই), দলপতি বায়রন আলী
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার