ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:৫

সারাদেশের ন্যায় রাঙামাটিতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোবারক হোসেন।
জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ বেবি ত্রিপুরা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমাসহ অন্যান্যরা।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১লাখ ৫৪হাজার ৭৪৯ শিশুকে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৪৯টি ইউনিয়নের ১হাজার ২২২টি কেন্দ্রের মাধ্যমে ১লাখ ১১ হাজার ৯৪১টি বিদ্যালয় এবং ৪২ হাজার ৮০৩টি এলাকার শিশু যারা বিদ্যালয়ে ভর্তি হয়নি বা লেখা-পড়া করে না এমন শিশুকেও টিকা প্রদান করা হবে বলে জানানো হয়। চলতি মাসের ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ ম শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯মাস থেকে ১৫বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে।

 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন