রূপগঞ্জে ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে দেড় কোটি টাকা লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আজিজুল মালুমের ওপর হামলা চালিয়ে ১ কোটি ৪০ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম ও গাড়ি ভাংচুর করে তারা। এ ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন। সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসী জানান, গত ২১ আগস্ট দুপুরে পূর্বশত্রুতার জের ধরে দাউদপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালুমকে রূপগঞ্জ সদর ইউনিয়নের মুসুরী এলাকায় স্থানীয় মনিরুজ্জামান মনিরসহ তার লোকজন গাড়ির গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে আনে। পরে তারা তাকে এলোপাতাড়িভাবে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের পর গাড়িটি সম্পূর্ণ ভেঙে ফেলে। এ সময় গাড়িতে থাকা জমির বায়না বাবদ ১ কোটি ৪০ লাখ টাকা লুটে নেয় হামলাকারীরা। বর্তমানে আজিজুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সোমবার (আজ) আহত ইউপি সদস্য আজিজুলের বড় ভাই ছানাউল্যাহ মালুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর