ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এবার একদফা দাবিতে উত্তাল ভিকারুননিসা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১১:৪৪

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তোলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

রোববার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ করছেন কয়েকশ শিক্ষার্থী। এসময় এক দফা এক দাবি এক, এক ঘণ্টায় পদত্যাগ; মানি না মানব না, দুর্নীতি সইব না— শিক্ষার্থীদের এসব স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন‌ অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিক্ষোভরত ছাত্রী মুহতামিম জারিন বলেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানম এবং মূল শাখার বাংলা ভার্সন প্রভাতীর সহকারী প্রধান শিক্ষক সঙ্গীতা মাহজাবিন ইমামকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

এ সময় গভর্নিং বডি বিলুপ্তির এক দফা দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

পরে অধ্যক্ষ নিজে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। হ্যান্ডমাইকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যে দাবিতে আন্দোলন করছ এসব অভিযোগ কোনোটাই সত্য নয়।‌ তোমরা আন্দোলনে অংশ নিয়েছো সেখানে আমি বাধা দিয়েছি, এর কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি এ পদ থেকে সরে যাব। আর তোমরা যদি আমাকে একেবারেই না চাও তাহলে আমি সর্বোচ্চটা বিসর্জন দিতে রাজি আছি।

তিনি বলেন,‌ আমি আসার পরে এখানে কোন দুর্নীতি হয়নি, কোনো ভর্তি বাণিজ্য হয়নি। সবকিছু বন্ধ করে দিয়েছি। ‌

অধ্যক্ষের বক্তব্যের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এবং আগামী দুই ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেন।

এসব বিষয়ে জানতে অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া, গত কয়েকদিন তিনি অফিসেও আসেননি বলে জানা গেছে।

T.A.S / T.A.S

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ