ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২১ বিকাল ৬:১১

চাঁপাইনবাবগঞ্জে নেসকো কর্তৃক প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে ও সব এলাকায় গণশুনানির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ‍আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ নাগিরক কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ বাদশা, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা লেনিন প্রামাণিক, শহানেওয়াজ দুলাল, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট এবিএম সাইদুর রহমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, মুকুল হোসেন, মো. জারজিস প্রমুখ।

বক্তাগণ হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোনো মূল্যে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন প্রতিহত করা হবে। এছাড়া এ বিষয়ে সব এলাকায় গণশুনানির দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়