ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে সকল ধরণের রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:৩১

ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি বন্ধের জন্যে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) সকাল ১০ টা থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একত্রিত হয়ে রাজনীতি বন্ধের বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষক কমপ্লেক্সের সামনে গিয়ে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকদের কাছে ক্যাম্পাসে সকল ধরণের রাজনীতি বন্ধ এবং উপাচার্যকে সশরীরে ক্যাম্পাসে এসে পদত্যাগ করার দাবি তোলেন। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষক কমপ্লেক্সে শিক্ষক সমিতির সভাপতি-সা. সম্পাদকের সাথে আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আন্দোলন পরবর্তী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন,  শিক্ষার্থীদের দাবির সাথে আমরা নৈতিকভাবে একমত। শিক্ষক-শিক্ষার্থীদের মতের মধ্যে কোনো দূরত্ব নেই। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে কার্যত কোনো প্রশাসন নেই। তাই আমরা দাবিগুলোর বিষয়ে কিছু বলতে পারছি না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  মো. এমদাদুল হক চৌধুরী পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমরা আশা করবো অন্যরাও দ্রুত পদত্যাগ করবেন। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে, নতুন প্রশাসনিক বডি গঠিত হবে। নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সংস্কার এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত তাদের ক্যাম্পাসে ফিরে আসতে এবং ক্লাস শুরুর নোটিশ দিবে। সাধারণ শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসে দাবিগুলো নিয়ে আলোচনা করবো।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু