গুইমারা দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ দখল করে সুপারের বসবাস
খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার জয়নুল আবেদীন প্রতিষ্ঠানটির কয়েকটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন বসবাস করছেন। বার বার অভিযোগের পরও সুপার জয়নালকে শ্রেনীকক্ষ থেকে সড়ানো যাচ্ছে না এমনটাই উল্লেখ করে স্থানীয়রা তার খুটির জোড় কোথায় জানতে চায়?
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটিতে গুইমারা বাইল্যাছড়ি ও সিন্দুকছড়ির কয়েকটি গ্রামের প্রায় ৪৪৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া ১৬ জন শিক্ষকসহ ৪ জন কর্মচারী আছেন। মাদরাসাটি ২০০০ সালে এমপিওভুক্ত হয়।
দেখা যায়, একটি শ্রেণিকক্ষ দখল করে খাট, আলমারি, সোফাসহ বসবাসের বিভিন্ন আসবাবপত্র রেখেছেন মাদরাসা সুপার জয়নুল আবেদীন। এটিই তার শয়নকক্ষ, এখানেই তিনি তার পরিবার নিয়ে বসবাস করেন।
বিষয়টি নিয়ে সুপার জয়নুল আবেদীন বলেন, পূর্বের কমিটির অনুমতিক্রমে আমি এখানে বসবাস করছি। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি যদি আমাকে এখান থেকে সড়ে যেতে বলে তাহলে আমি এখান থেকে সড়ে যাবো।
গুইমারা মাদ্রাসা পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি ইখতেয়ার চৌধুরী বলেন, সুপার জয়নাল আবেদীন পূর্বের কমিটির অনুমতিক্রমে বসবাস করছেন। তবে বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমানে শ্রেণীকক্ষ প্রয়োজন। দ্রুতই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন শ্রেনীকক্ষ দখল করে সপরিবারের বসবাসের বিষয়টি পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম অভিযোগ করেছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন