রাজধানীর ডেমরায় মসজিদ ও মাদ্রাসার রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
রাাজধানীর ডেমরায় মসজিদ ও মাদ্রাসার রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ বিকেলে ডেমরা থানাধীন পাইটি এলাকায় জামেআ মারকাযুল ইহ্সান ও মসজিদ-এ বাইতুল মতীন এর সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য ২০২২ সালে পাইটি বিশ্বরোড সংলগ্ন ডেমরা এলাকায় ১৩৩ শতাংশ জমি কিনেছি তারপর মাদরাসা-মসজিদের নামে নামজারি করে সেখানে প্রাথমিক শিক্ষা ও আযান-নামায শুরু করেছি। মাদ্রাসার জমিটির পূর্বে রয়েছে ব্র্যাক নার্সারী এবং দক্ষিণ-পশ্চিমে আবুল কালাম ফরহাদ সাহেবের জমি।
তিনি স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় মাদ্রাসা যাতায়াতের রাস্তার সামনে আড়াআড়ি দ্বিতল ভবন নির্মাণ করে সকল নাগরিকের অধিকার চলার পথ চূড়ান্তভাবে বন্ধ করে দেন।
ঐ ভবনটি রাজউক এর দৃষ্টিতে অবৈধ স্থাপনা হওয়ায় রাজউক ভবনটির আংশিক ভেঙ্গে দিয়ে বাকী অংশ সম্পূর্ণ ভেঙ্গে ফেলার চুড়ান্ত নির্দেশ দিয়েছিলো। রাস্তা দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপন করে যাচ্ছিলেন আবুল কালাম ফরহাদ। এমন কি মাদরাসার ছাত্র-শিক্ষকদেরকে হুমকি ধমকি এবং চরমভাবে লাঞ্চিত করেছেন।
পরবর্তীতেএলাকার সর্বন্তরের জনগণ স্বদ্যোগে মসজিদ-মাদরাসা ও জনসাধারণের চলাচলের সেই বন্ধ রাস্তা খুলে দেয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে রাস্তাটি খুলে দিতে সক্ষম হয়। অন্তবর্তিকালিন সরকারের কাছে আমরা দাবী যানাচ্ছি এই রাস্তাটি যেনো আর কখনও বন্ধ না হয়।
এমএসএম / এমএসএম
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত