দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন চবি উপাচার্য আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক ড. মো. আবু তাহের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে অব্যাহতি চান তিনি।
রোববার ( ১১ আগস্ট) আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর তিনি অব্যাহতি পত্র জমা দেন।
অব্যাহতি পত্রে অধ্যাপক আবু তাহের উল্লেখ করেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ(ডিপার্টমেন্ট) চবির ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর পদে(গ্রেড-১) যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।'
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ জানান, 'আচার্য মহোদয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।'
জানাযায়, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চবি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পড়ে সকল হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ করলেও উপাচার্য ও উপ উপাচার্য অটল থাকেন স্বপদে। কিন্তু গতকাল রোববার উপাচার্যকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করলে সেদিনই তিনি কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ সাবেক উপাচার্য শিরিণ আখতারের পর অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর সাত মাসের মাথায় ছাত্রদের আন্দোলনের মুখে অব্যাহতি নিলেন তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা