গোপালগঞ্জে শান্তিপূর্নভাবে মিছিল মিটিং করার নির্দেশ দিলেন জেলা আওয়ামীলীগ
গোপালগঞ্জে শান্তিপূর্নভাবে মিছিল মিটিং করার নির্দেশ দিলেন জেলা আওয়ামীলীগ। কোন রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না।গত রোববার (১১ই আগষ্ট) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এক জরুরী সভায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত ঘোষনা করা হয়।
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এর সাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সকল উপজেলা/ পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন এর সকল স্তরের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আপনারা যাঁরা মিছিল মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ।
কোন রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না। সড়ক অবরোধ করে কোন মিছিল মিটিং করা যাবে না। মানুষের জীবনযাত্রার বিঘ্নিত হয় এমন কোন কর্মসূচি নেওয়া যাবে না। এই কয়দিন ঘটে যাওয়া শান্তি পুর্ন সমাবেশ গতকাল কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে যেটা কোন ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইন সৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোন প্রকার শক্তি প্রদর্শন করা যাবেনা।
গত শনিবার সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোন অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবো।
আপনারা জেনে খুশি হবেন যে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ যাতে কোনরকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দীন আজম এই প্রেস বিঞ্জপ্তি সকল সংগঠনের নেতা কর্মীদের মধ্যে মিটিং করে প্রকাশ করতে নির্দেশনা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের এই সভায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস প্রতিবারের ন্যায় এবারো পালন করা হবে বলে প্রকাশ করেন দলের নেতা কর্মীরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু