ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে বাজার মনিটরিং ও যানজট নিরসনে শিক্ষার্থীদের কর্মসূচি পালন


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১২:৫৬

হাইমচরে বিভিন্ন রাস্তাঘাটে যান চলাচলে শৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য বন্ধ নিশ্চিতে কাজ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার বিকেলে উপজেলার আলগী বাজার ও বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেছেন ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়।

পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।

এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে। তাদের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানে পন্যের অতিরিক্ত মূল্য না নিতে দোকানিদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

সচেতনতা অভিযানে অংশ নেয়া শিক্ষার্থী আল আমিন, সিয়ম জানান, ছাত্র সমাজ শত শত শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। এখন থেকে আমাদের দেশে কোনো ধরনের বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অরাজকতা, সন্ত্রাস, অনিয়ম, গুন্ডামী, লিয়াজো, নৈরাজ্য, বড় ভাই, দাদাগিরি কিছুই থাকবে না।

যদি কেউ অনিয়ম করে তাহলে সাথে সাথে উপজেলা প্রশাসন কিংবা সেনাবহিনী বা ছাত্র-সমাজকে ডেকে নিবেন।

যেখানে অতিরিক্ত ১ টাকাও নেওয়ার চেষ্টা করবে সাথে সাথে ছাত্র-সমাজ ওসব সিন্ডিকেটের পতন করে দিবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ ছাত্র-সমাজের ন্যায়ের বাংলাদেশ। যেখানে অন্যায় সেখানেই ছাত্র-সমাজ জেগে উঠবে। শৃঙ্খলা আসা পর্যন্ত তারা এ কার্যক্রম চালিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান