ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাজে ফেরায় ফুলছড়ি থানা পুলিশকে ফুলের শুভেচ্ছা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:৪৩

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। এসময় ফুলছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান। কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সমন্বয়ক খোরশেদ আলম, আতিকুর রহমান শান্ত, জাহিদ, সুমন, শ্রাবণ, মুকুল, পারভেজ, শুভ প্রমুখ। শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময়  প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিফুজ্জামান বসুনিয়া  বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এখন জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।’

এর আগে রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত