ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:৫১

এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়।দায়িত্ব পাওয়ার পর সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জাতির জন্য একদম ভিত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু, খুব দুঃখজনক হল, আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতোটুকু কার্যকরী হয় না, যেমনটা করা উচিত তেমনটা করা হয় না। উপদেষ্টা বলেন, এক সময় আমাদের স্বাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, মানের উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, আমি আজকে এসেছি। সবার সঙ্গে বসবো। তারপর আমরা কর্মকৌশল ঠিক করব। প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু কার্যকর হচ্ছে না। কবে থেকে কার্যকর হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি, তারপর ঠিক করি।

বিধান রঞ্জন রায় বলেন, কারণ যেটা হয়েছে সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা না কমে যদি সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। ঘোষণা দিলেই তো হয় না ব্যাপারটা। সেজন্যই এ বিষয়টি ঠিক করে আমরা জানাবো।

T.A.S / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার